পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন, যারা নিজেরা ভালো কোনো উদ্যোগ নেন না। অথচ অন্য কেউ ভালো কিছু করতে এগিয়ে এলে তাকে নিরুৎসাহিত করেন, হিংসা করেন, অপবাদ দেন বা বাধা সৃষ্টি করেন। ব্যক্তিগত স্বার্থ, অহংকার বা ক্ষণিকের লাভের জন্য তারা কখনো কখনো এমন কাজও করেন, যার ফলে অসংখ্য নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
একবার ভেবে দেখুন, একজন মানুষের ভালো কাজকে থামিয়ে দিয়ে যদি শত, হাজার বা লক্ষ মানুষের উপকারের পথ বন্ধ হয়ে যায়, তবে সেই দায় কার ওপর বর্তায়?
সমালোচনা করুন, কিন্তু ন্যায়ের ভিত্তিতে। মতভেদ থাকতেই পারে, কিন্তু বিদ্বেষ যেন মানবিকতাকে গ্রাস না করে। অন্যের অগ্রগতিতে ঈর্ষান্বিত না হয়ে, যদি পাশে দাঁড়াতে না-ও পারেন, অন্তত বাধা হয়ে দাঁড়াবেন না।
মনে রাখবেন, মানুষের মর্যাদা ধ্বংস করে নয়, মানুষের কল্যাণে অবদান রেখে প্রকৃত সম্মান অর্জিত হয়। ইতিহাস তাদেরই স্মরণ রাখে, যারা মানুষের উপকার করেছে; যারা হিংসা, বিভেদ ও স্বার্থপরতার মাধ্যমে অন্যের ক্ষতি করেছে, তাদের নয়।
আসুন, আমরা ঐক্যবদ্ধ হই, আর এমন মানুষ হই, যারা সমাজে অন্ধকার নয়, আলোর পথ তৈরি করে।
কবে আমরা দায় মুক্ত হবো, কবে আমরা হারানো সম্মান ফিরে পাব!
আফসোস আমাদের বিবেক পচন ধরেছে
